slider

ঝালকাঠিতে পদযাত্রায় হামলা, বিএনপি’র ১৫ নেতাকর্মী আহত

ঝালকাঠি প্রতিনিধি : বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী ইউনিয়ন পর্যায়ের পদযাত্রা কর্মসূচিতে ঝালকাঠিতে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। কর্মসূচি পালনকালে
সদর উপজেলার নথুল্লাবাদ, ধানসিঁড়ি, কেওড়া এবং নবগ্রাম ইউনিয়নে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের হামলায় ১৫ জন আহত। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট মিজানুর রহমান মুবিন জানান, নথুল্লাবাদ ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোঃ শেখ লাভলু কে কুপিয়ে গুরুতর জখম করে। সে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি হয়েছেন। ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আহসান, ৯নং ওয়ার্ড এর সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান সহ ইউনিয়ন বিএনপি নেতা সালাম, মানিক বিশ্বাস, ফরিদ, শহিদুল, বশির আহত হয়েছেন। তারা ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কেওড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ মাহাতাব উদ্দিন কে হাতুডি দিযে় পিটিয়ে গুরুতর জখম করেছে।

ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, ৪নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম বাদলকে পিটিয়ে গুরুতর জখম করে। এছাড়া অত্র ইউনিয়নের বাসিন্দা জেলা তাঁতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সেলিম আহসান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো: মুন্না, যুবদল নেতা মো: শাহিন মাষ্টার কে মারপিট করে আহত করে।

ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক শান্তিপুর্ণ কর্মসূচীতে নগ্ন ও ন্যাক্কারজনক হামলাকারীদের দ্রæত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্ত মূলক বিচারের দাবি করেন তিনি।

ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন জানান, আমাদের কাছে এবিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button