মাধবপুর মহাসড়কে বেপরোয়া গাড়ি চালানোয় পথচারী নিহত

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের গ্যাস ফিল্ড এলাকায় পথচারী এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার ৭ ফেব্রুয়ারী বেলা ১ টার সময় উপজেলার গ্যাসফিল্ড এলাকায় মহাসড়কে সিলেটগামী রিয়েল কোচ পরিবহন যাহার রেজি নং ঢাকা মেট্টো-ব-১৫-৮৬৩৭ এবং অপর একটি সিলেটগামী মাঝারি ট্রাক যাহার রেজি নং ঢাকা মেট্টো ট-১৭-০০১৮ দ্রুত বেপরোয়া ভাবে চালানোর ফলে পথচারী রাস্তার পাশে দাড়িয়ে থাকা মোঃ আব্দুল্লাহ (২৩) কে ধাক্কা দিলে নিহত হয়।
নিহত আব্দুল্লাহ পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর থানার কাহেতুরা গ্রামের পূর্বপাড়ার আলী মজনুর ছেলে মোঃ আব্দুল্লাহ।
হাইওয়ে পুলিশের ওসি মোঃ মাঈনুল ইসলাম ভূঁইয়া জানান, গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে এবং গাড়ি চালক দুই জনকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতারকৃতরা হলো মোঃ সজিব হোসেন (৩৭), পিতা-মোঃ রবু হোসেন, সাং-সাতড়া, থানা-কোতোয়ালী, জেলা-কুমিল্লা। ২। মোঃ স্বাধীন (২৬), পিতা-মোঃ শামসুল হক, সাং-খেয়ারচড় বাটি, থানা-বকশিগঞ্জ, জেলা-জামালপুর। এবং যান-চলাচল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
তিনি আরো জানান, এসআই(নিঃ)/ মোঃ জসিম উদ্দীন ঘটনাস্থলে আছেন আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।




