slider

পটিয়ায় ইজারাদার মন্নান হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারপূর্বক শাস্তি দাবি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে পটিয়ায় ১০ টাকা পার্কিং চার্জ নিয়ে বাকবিতন্ডার জেরে ট্যাক্সি চালকের ছেলের হাতে খুন হওয়া পৌরসভার সিএনজি পার্কিং ইজারাদার আবদুল মন্নানের হত্যাকারী মোঃ সোহেলসহ হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে নিহত আবদুল মন্নানের পরিবার। অন্যদিকে একই ঘটনায় ছুরিকাঘাতে আহত পটিয়া অটো টেম্পু ও সিএনজি শ্রমিক কল্যান সমিতির অর্থ সম্পাদক বদিউল আলমের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে পৃথক সংবাদ সম্মেলন করেছে পটিয়া অটো টেম্পু ও সিএনজি শ্রমিক কল্যান সমবায় সমিতি।

৬ ফেব্রুয়ারী সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে ঘটনার মূল হোতা ট্যাক্সি চালকের ছেলে কিশোর গ্যাং লিডার সোহেল ও জড়িত ৭-৮ জন কিশোর গ্যাং সদস্যদের দ্রত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান। অন্যথায় ৪৮ ঘন্টার মধ্যে কিশোর গ্যাং লিডারসহ জড়িতদের গ্রেপ্তার করা না হলে পটিয়ায় গাড়ি চলাচল বন্ধসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারী দেন বক্তারা।

নিহত ইজারাদার আবদুল মন্নানের পরিবার আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নিহতের ভাই আবদুল বারেক, নিহতের পুত্র মিনহাজ, বড় ভাই মো: হারুন, আবদুর রশিদ, আবদুল জব্বার, মো: ওসমান।

পটিয়া অটো টেম্পু ও সিএনজি শ্রমিক কল্যান সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সমিতির সভাপতি জামশেদুল হক, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সংগঠনের উপদেষ্টা জমির উদ্দিন, সহ-সভাপতি মো: ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক মো: হারুন, সিনিয়র সদস্য আকতার হোসেন, মোস্তাফা কামাল, আবদুল করিম, বোরহান উদ্দিন মাসুদ, আলী আকবর, মো:আলম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button