সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় স্বামী ও স্ত্রী আহত

সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর এলাকার জহিরুল ইসলাম ও তার স্ত্রীর এর উপর পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে কুপিয়ে এবং পিটিয়ে আহত করেন।
৪ ফেব্রুয়ারি শনিবার বিকেলে ঘটনাস্থলে জহিরুল ইসলাম এরং তার স্ত্রী জানান আমি আমার স্বামীকে নিয়ে দুপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ার জন্য লেবু ছাড়া এলাকায় আসলে ২নং আসামী সুমন আমাদের গাড়ি গতিরোধ করে ৩নং আসামী আলম আমার স্বামীর শার্টের কলা চেপে ধরে গাড়ি থেকে নামিয়ে ১নং আসামী মাহিন হত্যার উদ্দ্যেশে রামদা দিয়ে কোপ দেয়। তার কোপ ফিরানোর চেষ্টা করলে আমার স্বামীর ডান হাতে লাগলে,হাতের কবজিতে প্রচন্ড আঘাত লাগে এবং হাতের কবজি ভেঙ্গে যায়। তারা ১০/১২ জন এক সাথে আমার স্বামীকে যখন কিল- ঘুষি দেওয়া শুরু করে তখন তাকে বাচাঁর জন্য আমি আমার স্বামীকে আকঁড়ে ধরলে তারা আমাকেও অনেক মারধর করে।এতে আমিও আহত হয়ে পরি।পরে আমাদের ডাক চিৎকারে আশে পাশের লোক এসে আমাদেরকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে সেবা নিয়ে কিছুটা সুস্থ্য হয়ে সোনারগাঁ থানা গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করি।
আসামীরা হলেন–১। মহিন (৪৫) পিতা জলিল মেম্বার সাং ভৈরবদী ২নং সুমন (২৯) পিতা হাবিবুল্লাহ সাং ভৈরবদী ৩নং আলম( ৪০) পিতা ভান্ডারী সাং ভৈরবদী ৪নং ইয়াসিন( ২০) পিতা আলম সাং ভৈরবদী ৫নং আমিনুল(২২) হাবিবুল্লাহ সাং ভৈরবদী ৬নং ইসমাইল (২৮)পিতা হাসেম সাং ভৈরবদী৭নং সাবু( ৪০)পিতা শামা সাং ভৈরবদী ৮ নং রনি (৪০)পিতা মৃত ইউনুছ আলী সাং দমদমা অজ্ঞাত আরো ১০/১২ জন। এ বিষয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।




