slider

অসাধু ঔষুধ ব্যবসায়ী কতৃক সাংবাদিকের উপর হামলা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে অসাধু ঔষুধ ব্যবসায়ী কতৃক সাংবাদিক হামলার শিকারের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার ইন্দুরকানী বাজারে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক নাছরুল্লাহ আল কাফী দৈনিক মানবকন্ঠ ও বার্তা বাজার পত্রিকার প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন।

জানাযায়, ইন্দুরকানী সদর বাজারে অসাধু ঔষুধ ব্যবসায়ী মিরাজুলের স্ত্রী ও সাংবাদিক নাছরুল্লাহ আল কাফীর স্ত্রীর কাছে ৫/৬ শত টাকা পাওয়া নিয়ে কথার কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ঔষুধ ব্যবসায়ী সিরাজুল ও তার ভাই মিরাজুলসহ ৩থেকে ৪জন মিলে সাংবাদিক নাছরুল্লাহ আল কাফীকে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে আহত করে। পরে গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

আহত সাংবাদিক নাছরুল্লাহ আল কাফী বলেন, রাতে একজন আহত ব্যক্তিকে নিয়ে ঔষুধ কিনতে যাই। তখন আমার স্ত্রীর কাছে ৫/৬ শত টাকা পাওয়া নিয়ে ঔষুধ ব্যবসায়ী মিরাজুল ও সিরাজুল গালাগালি করে। এসময় ভিডিও করতে গেলে ফোন ছিনিয়ে নিয়ে মারধর করে।

অভিযুক্ত ঔষুধ ব্যবসায়ী সিরাজুল জানান, সাংবাদিক নাছরুল্লাহ আল কাফী তার স্ত্রীর কাছে সেলাই মেশিনের ৫ শত টাকা পাওয়া নিয়ে কথার কাটাকাটি হয়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, সাংবাদিক নাছরুল্লাহ আল কাফীর উপর হামলার বিষয় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button