slider

উলিপুরে অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম, প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে রফিকুল ইসলাম (৩৫) নামের এক অটোরিক্সা (ইজিবাইক) চালকের গলাকাটা লাশ বাঁশ ঝাড় থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২০ জানুয়ারী) উপজেলা ধরনীবাড়ী ইউনিয়নের তেলীপাড়া গ্রামে। নিহত ব্যক্তি ওই এলাকার আবুল হোসেন (ফাগু) র ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে রাস্তার পার্শ্বে থাকা বাঁশের ঝারে গলা কাটা অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে ডাকচিৎকার করলে আশপাশের লোকজন ঘটনা স্থলে ছুটে এসে নিহত ব্যক্তিকে রফিকুল ইসলাম বলে সনাক্ত করেন। পরে থানা পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে নিয়ে যান। রফিকুল ইসলাম দুই সন্তানের জনক বলে জানা গেছে। স্বজনরা জানান, নতুন অটোরিক্সা কিনতে বেড়িয়ে লাশ হয়ে ফিরলেন রফিকুল ইসলাম।

নিহতের স্ত্রী লাইজু বেগম বলেন, স্বামী রফিকুল ইসলাম কয়েকদিন পূর্বে তার পুরাতন অটোরিক্সাটি প্রায় ৮০ হাজার টাকায় বিক্রি করেন। এরপর বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। ওই দিন সন্ধ্যায় নতুন অটোরিক্সা কেনার জন্য সব টাকা সাথে নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যান। রাতে আর তিনি বাড়িতে ফেরেনি। শুক্রবার সকালে এলাকাবাসী বাড়ির কাছের বাঁশঝাড়ে তাঁর স্বামীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে খবর দেন। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, স্বামী নতুন অটোরিক্সা কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে ফিরলেন লাশ হয়ে। তার ধারনা দুর্বত্তরা স্বামীর কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করেছে। তিনি এ ঘটনার বিচার দাবী করেন।

ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য শাহাজাহান আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রফিকুল ইসলামের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে নিয়ে যান।

উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button