slider

ধামরাইয়ে শীতার্তদের মাঝে ছাত্রলীগের কম্বল বিতরণ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে দরিদ্র ও অসহায় শীতার্ত তিন শতাধিক নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ। শনিবার ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের বাসনা গ্রামের এ কম্বল বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। ধামরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, নবযুগ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান আবিরসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button