slider

বড়াইগ্রাম উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলা শিক্ষা অফিসার রেজাউল করিম (৫৫) শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মৃত্যুবরণ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ঢাকা ল্যাব এইড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। এর আগে তিনি কিডনি জনিত সমস্যা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. মারিয়াম খাতুন।

শিক্ষা অফিসার রেজাউল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস, জেলা প্রশাসক শামীম আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ।

শনিবার বাদ যোহর নিহতের নিজ গ্রাম পাবনার সুজানগরের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে জানাযা অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরাস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button