slider

পটিয়া সদরে  জায়গা দখলের  চেষ্টা,  হত্যার হুমকি’র  অভিযোগ 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- চট্টগ্রামে পটিয়া পৌর সদর ইন্দ্রপোল বাইপাস সড়ক সংলগ্ন মোড় সাবেক  (হল টুডে) পটিয়া মৌজার ১৪১২ খতিয়ানের  বিএস দাগ নং ১৮৪ এর আন্দরে ৪ শতক কোটি টাকা দামের জায়গা জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় পটিয়া থানায় ও পৌর মেয়র বরাবরে ভুক্তভোগী পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড শেয়ান পাড়া এলাকার মরহুম আবদুল জলিলের স্ত্রী ছেনোয়ারা বেগম এবং মরহুম আবদুল্লাহ স্ত্রী রিজিয়া বেগম একই এলাকার রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুএে জানাযায় দীর্ঘদিন যাবত উক্ত বিরোধীয় জায়গা রফিকুল ইসলাম জবর দখল পুর্বক পাকা গৃহ নির্মাণ করার চেষ্টা করে। এনিয়ে ছেনোয়ারা বেগম ও রিজিয়া বেগমের সাথে রফিকুল ইসলামে তর্কবিতর্ক কথা কাটাকাটি হয়। এ নিয়ে উভয় পক্ষ থানায় বেশ কয়েকবার বৈঠক বসে কোন সুরাহা হয়নি। এমনকি পৌর কতৃপক্ষের অনুমোদনহীন পাকা গৃহ নির্মাণ কাজ করার চেষ্টা করছে বলে ভুক্তভোগী ছেনোয়ারা বেগম ও রিজিয়া বেগম অভিযোগ করেন।এছাড়াও ভুক্তভোগীদের নামে বিরোধীয় জায়গা বিএস ছুাড়ান্ত রয়েছে। এর পরেও রফিকুল ইসলাম প্রভাবশালী হওয়ায় নিরিহ মহিলার জায়গা জবর দখলের চেষ্টা করছে বলে ভুক্তভোগী সুএে জানাযায়। বর্তমানে বিরোধীয় জায়গা দখল- বেদখলকে কেন্দ্র করে যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে স্থানীয়রা। বিষয়টি জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এমপি ও পটিয়া পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button