slider

সিংগাইরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে কনকনে শীত সহ্য করতে না পেরে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে কমলা বেগম (৮৫) নামের এক বৃদ্ধা নারী মারা গেছেন। শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে পৌর এলাকার আজিমপুর মহল্লায় এ ঘটনা ঘটে ।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার আজিমপুর গ্রামের মৃত গোপাল খানের স্ত্রী বৃদ্ধা কমলা বেগম শনিবার সন্ধ্যার দিকে শীত নিবারনের জন্য ঘরের মধ্যে মাটির আলসের আগুন পোহাতে ছিল। হঠাৎ ওই আলসের আগুন তার অজান্তে পড়নের কাপড়ে লেগে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে মারা যান তিনি। এ সময় বাড়িতে কেউ ছিল না। নিহতের মেয়ে বছিরন পার্শ¦বর্তী বাজারে মোবাইল ফোনে টাকা লোড দিতে যায়। বাড়ী ফিরে দেখতে পায় তার মা বাড়ির উঠানে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে আছে। এরপর তার ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দেখতে পান তার মা মারা গেছে ।

নিহতের ভাই ফজলু জানান, তার বোন বয়স্ক মানুষ। লোকজনের সামনে যেতো না। সবসময় ঘরের ভিতরেই থাকতো। সে আগুন পোহাতে গিয়ে হঠাৎ তার পড়নের কাপুড়ের আচলে আগুন ধরেছিলো। ভয়ে হয়তো তিনি দৌড়ে ঘরের বাইরে বের হয়েছিলেন। দৌড়ানোর কারনেই হয়তো সারা শরীরে তার আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাড়িটির চারপাশেই বেড়া থাকায় বিষয়টি কেউ দেখেনি।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা জানান, কাপড়ে আগুন লেগে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button