slider
বড়বিলার পাড় প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরন

খায়রুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ সদর উপজেলার বড়বিলার পাড় পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলার প্রথম প্রহরে ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেন স্কুলটির প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন মহোদয় ও ম্যানেজিং কমিটির সদস্য আবু তাহের মাস্টার। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ। আরো উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ।
বছরের প্রথম দিনে হাতে বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উল্লাসিত হয়েছেন। শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আনন্দিত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ও ধন্যবাদ জানিয়েছেন।




