জগন্নাথপুরে সুনামকন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সুনামগঞ্জ সংবাদদাতা : দৈনিক সুনামকন্ঠ পত্রিকার ৯তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে র্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
হাওর কন্যা খ্যাত সুনামগঞ্জের স্বনামধন্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এর অনন্য প্রতিষ্ঠান দৈনিক সুনামকন্ঠ এর ৯তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ ১লা জানুয়ারী রোজ রবিবার দুপুর ১২ ঘটিকার সময় অত্র পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি মোঃ শাহজাহান মিয়া’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর সভার প্রাঙ্গণে পথসভায় মিলিত হয়।
জগন্নাথপুর পৌর সভার কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোঃ শফিকুল হক এর সভাপতিত্বে ও সুনামকন্ঠ পত্রিকা’র জগন্নাথপুর প্রতিনিধি মোঃ শাহজাহান মিয়া’র পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র মোঃ সাফরোজ ইসলাম মুন্না।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ আবু হুরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লুৎফুর রহমান, সাবেক প্রচার সম্পাদক মোঃ ফিরোজ আলী, জাতীয় শ্রমীক লীগ জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ নূরুল হক, সদস্য সচিব ও জগন্নাথপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহির উদ্দিন ও জগন্নাথপুর উপজেলা শাখা যুবলীগ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠান শুরুতে কেক কাটা হয়েছে।
পরিশেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জগন্নাথপুর কোর্ট মসজিদের ইমাম মাওলানা মোঃ নিজাম উদ্দিন জালালী।
এময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, জগন্নাথপুর বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু রঞ্জন ধর, রাশীদ আহমদ, সাংবাদিক মিরজাহান মিজান, সাংবাদিক আলী আছগর ইমন,সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, সাংবাদিক ইয়াকুব মিয়া, সাংবাদিক আলী জহুর, মুরাদ আহমদ ও পত্রিকা বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য সহ আরো অনেকে।




