পিরোজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

মোঃ নাছির উদ্দিন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর উপজেলার পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৩ এর নতুন বই শিশুদের হাতে বই তুলে দিয়েছেন পিরোজপুর জেলা প্রশাসক জনাব মোঃ জাহিদুর রহমান। উৎসবমুখর পরিবেশে ছাত্র-ছাত্রীর অভিভাবকদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক জনাব জাহেদুর রহমান।অত্যান্ত স্নেহ ভরা কন্ঠে শিশুদের সাথে কথা বলেন তিনি, বর্তমান সরকারের শিক্ষা বিকাশের মনোভাব ও তুলে ধরেন তিনি, শিশুরা আগামী দিনে দেশের উচ্চ শিখরে অবস্থান করবেন এ আশাও ব্যক্ত করেন, পাশাপাশি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন কোন শিশুই যেন ঝরে পড়ে না যায় তাদের অবহেলায় এদিকেও সচেতন থাকার আহ্বান জানান।
স্কুলের প্রধান শিক্ষিকা সোহেলী আশফিয়া অত্যন্ত মিষ্টিভাষী উপস্থাপনায় এই বই বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথিগন ছিলেন জনাব মাধুরী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই সি টি, কুমারেশ চন্দ্র গাছি জেলা শিক্ষা অফিসার, মরিয়ম জাহান উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোল্লা ফরিদ আহমেদ সুপার পিটিআই, পিরোজপুর। পরিশেষে জনাব চন্ডী চরণ পালের সভাপতিত্বে বই বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।



