কেরানীগঞ্জে নবনিযুক্ত ইউএনও ফয়সাল বিন করিমের যোগদান

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন মোহাম্মদ ফয়সল বিন করিম ।
গত সোমবার (১৯ ডিসেম্বর) উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে নিজ কর্মস্থলে যোগদান করেন নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল বিন করিম।
নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের আগে তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি সহকারী সিনিয়র সচিব,প্রধানমন্ত্রী কার্যলয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রামার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসী বিভাগে স্নাতক, স্নাতকোত্তর সম্পূর্ণ করে বেক্সিমকো এসিআই ফার্মাসিটিক্যালে চাকুরি করেন এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবেও দায়িত্ব পালন করেন।
৩৪ তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সকলের সহযোগিতায় নিজের উপর অর্পিত সকল দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে উপজেলার সকল জনগণকে সর্বোচ্চ সেবা দেয়ার অঙ্গিকার করেন ।




