slider

হরিরামপুরে ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সাংসদ মমতাজ

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরের রামকৃষ্ণপুর ইউনিয়নের বাহিরচর পশ্চিমপাড়া গ্রামে ৫৪ মিটার দৈর্ঘ্য ব্রীজ নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম।
১৬ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে ব্রীজ নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতেে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মহীউদ্দীন এডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী মাজহারুল হক আকন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবিদ হাসান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টন, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী বনি ইসলাম রূপক, উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button