গৌরীপুরে খোলা গাড়িতে বালু পরিবহন : চোখে গিয়ে ব্যবসায়ী আহত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ নিয়ন্ত্রণ করা উচিত ইট/ বালু /পাথর ও কংক্রিট ব্যবসায়ীদেরদাপটে অসহায় সাধারণ মানুষ। ইট /বালু/পাথর ও কংক্রিট ব্যবসায়ীদের পরিবহনে কোনো নিয়মনীতির বালাই নেই, শুধু বেপরোয়া গতিই নয় খোলা গাড়ি বা নামকা ওয়াস্তে ছেঁড়া ফাড়া পর্দা দিয়ে বালু পরিবহন করায় নাম্বার বিহীন অনুমোদন হীন চলতি গাড়ি থেকে বালু পরার কারনে রাস্তায় চলাচল মুস্কিল হয়ে পরেছে। এসব বালু পথচারীদের চোখে মুখে পরে বা শ্বাস প্রশ্বাসে শরীরে প্রবেশ করে প্রতিনিয়ত রোগাক্রান্ত হচ্ছে বেশির ভাগ লোক। গতকাল মঙ্গলবার অপরাহ্নে গৌরীপুর বাজার থেকে অটোরিকশা যোগে গৌরীপুর বাসষ্ট্যান্ড (মোড়ে) যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার মাতৃ ভান্ডারের পরিচালক গোপাল সাহার সন্তান সূজন সাহার চোখে বালি উড়ে এসে পরে মারাত্মক ভাবে আহত হন। তৎকালীন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম খলিল সাহেব খোলা গাড়িতে বালু পরিবহনের বিরুদ্ধে আইনী ব্যবস্থার কঠোর হুশিয়ারী দিলে বেশ কয়েকবছর বালু ব্যবসায়ীরা নিয়ন্ত্রিত থাকলেও এরপর থেকে ওরা আর নিয়ন্ত্রিত হচ্ছে না। কোনো কোনো সময় ইট বোঝাই ট্রাক্টর গাড়ি থেকে ইট রাস্তায় পরে বা কারোর শরীরে পরে দূর্ঘটনাও হচ্ছে কিন্তু ওরা সতর্ক হচ্ছে না।
এসব ব্যবসয়াীদের নিয়ন্ত্রণ করার জন্য সমাজের বিভিন্ন মহল থেকে প্রশাসনের প্রতি অনুরোধ করা হয়েছে।




