slider

সাপাহার সরকারি কলেজে সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে মতবিনিময় সভা

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাপাহার সরকারি কলেজের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টায় সাপাহার সরকারি কলেজের আয়োজনে কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ প্রফেসর মোঃ শহিদুর রহমানের সভাপতিত্বে কলেজের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে কমিটি গঠন সহ অনুষ্ঠান আয়োজনের সার্বিক বিষয় নিয়ে স্থানীয় সুধী সমাজ, শিক্ষানুরাগী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কলেজ প্রতিষ্ঠাতা, দাতা, উপজেলা প্রশাসন ও শিক্ষকমন্ডলীদের মধ্যে খোলামেলা আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোওয়ার, রাজশাহী কলেজের সাবেক উপাধ্যক্ষ আল ফারুক চৌধুরী (মলিন), রাজশাহী কলেজের সাবেক শিক্ষক আজাদ শাহ্ চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লা, সাবেক জেলা পরিষদ সদস্য মন্মথ সাহা, জেলা পরিষদ সদস্য ফজলে রাব্বী, জেলা পরিষদ সদস্য ইস্ফাত জেরিন মিনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, দিঘীরহাট কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর নূর, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের অধ্যক্ষ আবু এরফান, আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম, শিক্ষাবিদ নূরল হক মাস্টার, ডাঃ মোজাফ্ফর রহমান ও প্রতিষ্ঠাতা দাতা সন্তান সোহেল চৌধুরী রানা প্রমূখ।
এসময় সাপাহার বাজার বনিক সমিতির সভাপতি মতিউর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক অধীর চৌধুরী, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ কলেজের সকল শিক্ষকগন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button