slider

আদমদীঘিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আমির হোসেন নামের চার বছর বয়সের এক শিশু মারাগেছে।
ঘটনাটি ঘটেছে গত শনিবার ১০ নভেম্বর দুুপুর ১টায় উপজেলার ছোট আখিড়া গ্রামে।
আমির হোসেন আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ছোট আখিড়া গ্রামের আব্দুল মোমিনের ছেলে।
জানাযায়, শনিবার সকাল ১০ টায় উপজেলার ছোট আখিড়া গ্রামের শিশু আমির হোসেন অপর শিশুদের সাথে বাড়ির খলিয়ানে খেলা করার সময় নিখোঁজ হয়।
তার স্বজনরা বহু খোঁজাখুঁজি করার পর এক পর্যায়ে দুপুর ১ টায় বাড়িরে পাশের পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু আমির হোসেনকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা পুকুরের পানিতে ডুবে শিশু আমির হোসেন মারা হেছে এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button