slider

ঘিওরে সমন্বয় সভা

ঘিওর, মানিকগঞ্জ,প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ঘিওর উত্তরপাড়া আঃ মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভীন।
শিক্ষা, অবকাঠামো ও শিক্ষার্থীদের মান উন্নয়নে এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ নায়েব আলী, ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালযয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান শিকদার, ঘিওর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, বড়টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল হোসাইন।
সমন্বয় করেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ মোহসিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শতাধিক অভিভাবক, তাদের ছেলে-মেয়েরা, শিক্ষকমন্ডলী এবং স্কুলের ব্যবস্থাপনা পরিষদের সদস্যরা। সভা শেষে উত্তরপাড়া আঃ মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপণ করেন অতিথিরা। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button