slider

সালথায় শহিদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ১৪ই ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২২ইং উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাউদ্দীন আইয়ুবী, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খায়রুল বাসার, সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি আবু নাসের হুসাইন প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে উপস্থিত সকলে উন্মুক্ত মতামত ব্যক্ত করেন এবং যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনকল্পে আলোচনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button