slider

বোয়ালমারীতে বোমা বিস্ফোরনের ঘটনায় নাশকতা মামলা গ্রেপ্তার ৮

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বোমা বিস্ফোরন ও টায়ারে আগুন জালিয়ে আতংক সৃষ্টি করে নাশকতা সৃষ্টি করার ঘটনায় এসআই কাজী আবুল বাশার বাদি হয়ে ৩১ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৫০/৬০ জনকে আসামি করে গত বৃহস্পতিবার নাশকতা মামলা করেছেন। মামলা নং ২। মামলার এজাহার নামীয় ৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রেপ্তারকৃতরা হলো পৌর বিএনপির সহসভাপতি আতাউর রহমান খান (৫২), উপজেলা বিএনপির সদস্য ফরিদুল ইসলাম (৪৫), পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক বিশ্বাস (৫০), দাদপুর ইউনিয়নের বিএনপির সভাপতি হামিদুল হক বকুল (৫৫), ফরিদপুর জেলা যুবদলের বনও পরিবেশ বিষয়ক সহসম্পাদক সিরাজ মেধা (৫৪), শেখের ইউপি সদস্য (মেম্বর) বরকত মোল্যা (৫০), আবু নাসির মোল্যা (৫২), মুরাদ (৩৫)। 
উল্লেখ্য গত বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহা সড়কের উপর সাতৈর জয়নগর বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলামের ইট ভাটার সামনে দুবৃর্ত্তরা টাওয়ারে আগুন জালায় এবং ককটেল জাতীয় বোমা বিস্ফোরন ঘটিয়ে আতংক সৃষ্টি করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে চারটি বোমা উদ্ধার করে। ফায়ার সার্ভিসকে দিয়ে আগুন নিয়ন্ত্রন করেন। এ সময় পুলিশ ১২ রাউন্ট ফাঁকা গুলি করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আক্কাচ আলী বলেন, বোমা বিস্ফোরন ও টায়ারে আগুন জালিয়ে নাশকতা সৃষ্টি করে আতংক সৃষ্টি করার ঘটনায় মামলা হয়েছে। মামলার পর ৮ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত আসামিদের শুক্রবার ফরিদপুর আদালতে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button