slider

মাধবপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন আ্যসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা 

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : শুক্রবার ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দেশব্যাপী কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা হচ্ছে। 
হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়শন (গভ. রেজি. এস-১০২৮/৯৮) এর কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা ২০২২ এর ধারাবাহিকতায় মাধবপুর উপজেলা শাখায় শুক্রবার ২৫ নভেম্বর সকাল ১০ টায় মাধবপুর উপজেলায় ৩টি কেন্দ্রে সারাদেশের ন্যায় একযোগে শুরু হচ্ছে। ২৫ ও ২৬ নভেম্বর দুই দিনব্যাপী এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মাধবপুর উপজেলা শাখায় পরিক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক বিষয়টি নিশ্চিত করে জানান ২০২২ সালের সারা দেশের সবচেয়ে বড় বেসরকারি এ প্রতিযোগিতামূলক পরীক্ষার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হচ্ছে।
প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষা সফল করতে এবং পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভ কামনা জানিয়েছেন উপজেলা শাখার পরিক্ষা নিয়ন্ত্রক সাইফুল ইসলাম মির্জা জানান, বাংলাদেশ কিন্ডারগার্টেন আ্যসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখায় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৮০৮ জন,অপরুপা বালিকা বিদ্যায়তন কেন্দ্রে ৫৫৬ জন ও ইটাখোলা সিনিয়র আলিম মাদ্রাসা নোয়াপাড়া কেন্দ্রে ৪৭১ জন মোট ১৮৩৫ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহণ করে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button