slider

ঠাকুরগাঁওয়ে মা সমাবেশ

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও : শিক্ষিত মা এক সুরভিত ফুল প্রতিটি ঘর হবে এক একটি স্কুল এই প্রতিপাদ্য সামনে রেখে ঠাকুরগাঁও সদরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার পারপূগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে জামালপুর ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মা সমাবেশে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্বাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন ও পারপূগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনজুমান আরা কলি। উক্ত মা সমাবেশে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ২১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩০ জন করে মা অভিভাবক অংশ গ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button