slider

হরিরামপুরে আনসার-ভিডিপির সমাবেশ

মানিকগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি : শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায়, সর্বত্র আমরা”‘ এই মূল মন্ত্রকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে আনসার ও ভিডিপি উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় হরিরামপুর উপজেলা হলরুমে উপজেলা আনসার ও ভিডিপি অফিস এই সমাবেশের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানিকগঞ্জ জেলা কমান্ড্যান্ট এফতেখারুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোছাঃ ফেরদৌসী খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, সহকারি কমিশনার ভূমি তাপসী রাবেয়া, হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার দুই শতাধিক আনসার ও ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button