ঘিওরে ক্রিকেট ফাইনাল

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলার বড় কুষ্টিয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই খেলায় কুষ্টিয়া কিংসকে ১৬ হারিয়ে কুষ্টিয়া স্টার একাদশ জয়ী হয়েছে।
এলাকাবাসীর সহযোগিতায় শর্ট পিচ ক্রিকেটের ফাইনাল খেলা দেখতে শত শত দর্শকের সমাগম হয়। খেলায় প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে কুষ্টিয়া স্টার একাদশ ৮০ রান করে। জবাবে কুষ্টিয়া কিংস ১৮.৩ বলে ৬৪ রানে অলআউট হয়ে যায়। সেরা অধিনায়ক নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের নাঈম হোসেন। ফাইনালে ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ এবং সেরা ব্যাটম্যান
হিসেবে জাফর হোসেন ও সেরা বোলার বায়েজিদ হোসেন পুরষ্কার পান।
খেলা শেষে পুরস্কার প্রদান করেন, স্থানীয় ইউপি জয়নাল আবেদিন, মো: সেলিম, সমাজ সেবকও ক্রীড়া ব্যক্তিত্ব মজিদ হোসেন, কালু মিয়া প্রমুখ।




