নিয়ামতপুরে অস্ত্রবিহীন ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭নভেম্বর) দুপুরে সাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।
এতে গ্রাম পর্যায়ের শিক্ষিত স্বেচ্ছাসেবী ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোহাঃ মোজাম্মেল হক জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য-সদস্যাগণ ভিডিপি সংগঠন সম্পর্কে ধারনা লাভ করছে এবং ভিডিপি প্লাটুনের সদস্য-সদস্যা হিসেবে অন্তর্ভূক্ত হবে।
সংশ্লিষ্ট গ্রামের ৩২ জন পুরুষ এবং ৩২ জন মহিলার সমন্বয়ে গঠিত দু’টি প্লাটুনকে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হয়। ১০ কর্ম দিবসের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ভাতা প্রদান করা হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলীর সভাপতিত্বে এবং উপজেলা প্রশিক্ষক মোহাঃ মোজাম্মেল হকের সঞ্চালনায় সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের ৬৪ জন নারী পুরুষ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষার কলাকৌশলসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
কিশোর গ্যাং,মাদকদ্রব্য,ইভটিজিং,বাল্যবিবাহ বিরোধী বিষয়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করা হয়।
শেষে প্রত্যেককে নগদ একহাজার তিনশ’ টাকা ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত সকলকে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের দুইশ’ টাকা মূল্যের শেয়ার প্রদান করা হয়।



