slider

মান্দায় সড়ক দুর্ঘটনায় একব্যক্তির মৃত্যু

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় সড়ক দিয়ে বাজারে যাওয়ার সময় পিছন থেকে মোটরসাইকেলের ধাক্কায়
মজিবর রহমান নামে একব্যক্তি মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) জেলার মান্দা উপজেলার কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। মৃত ওই মজিবর রহমান (৭০) নুরুল্যাবাদ সদর ইউনিয়নের পার নুরুল্যাবাদ গ্রামর মৃত্য ইব্রাহিম হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মজিবুর রহমান নামে ওই ব্যক্তি তার বাড়ি থেকে পাঁজরভাঙ্গা বাজারে ব্যক্তিগত কাজে যান। এ সময় পাকা সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন তিনি। পরে বাজার ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরু-এ-আলম সিদ্দিকী মোটরসাইকেলের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button