slider

ঘিওর প্রগতিশীল যুব সমাজের নৌ ভ্রমণ

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে মাদকবিরোধী আলোচনা সভা, ক্রীড়া অনুষ্ঠান ও নৌ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বানিয়াজুরী প্রগতিশীল যুব সমাজের আয়োজনে গত শুক্রবার দিনব্যাপী এই অনুষ্ঠানে দেড় শতাধিক ব্যক্তি অংশ নেন।
বানিয়াজুরী থেকে আমতলী যমুনা নদীর মোহনায় চরে নৌ ভ্রমন শেষে অনুষ্ঠিত হয় এসব অনুষ্ঠানমালা।
অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত, অভিনয় ছাড়াও ক্রীড়া ইভেন্টে আয়োজন করা হয়। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী বুলবুল, মুন্নু ফেব্রিক্সের ডিজিএম মো: মনজুরুল হাসান খান, বানিয়াজুরী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ শহিদ আহমেদ লাভলু, বারাঠা উত্তরণ সংঘের সাধারন সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন তপু, নৌভ্রমণ উদযাপন কমিটির আহবায়ক মোঃ রাজিব মিয়া, সদস্য সচিব গালিব উল ইসলাম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button