কেরানীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : “বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন’ সারাদেশের ন্যায় এই স্লোগানে কেরানীগঞ্জ উপজেলায় ৫১তম জাতীয় সমবায় দিবস ২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ( ৫ নভেম্বর ) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা তাসলিমা আক্তার,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ মুনসুর আহমেদ, কোন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান চৌধুরী ফারুক, কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতি লিঃ সভাপতি মো.স্বাধীন শেখ প্রমুখ।
অনুষ্ঠান শেষে সফলতা অর্জনকারী সমবায়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।




