slider

মানিকগঞ্জে মসজিদ সংস্কারে আর্থিক অনুদান প্রদান

আব্দুর রাজ্জাক, ঘিওর, মানিকগঞ্জ : মানিকগঞ্জে একটি মসজিদের সংস্কার কাজের জন্য ৭০ হাজার টাকা অনুদান প্রদান
করা হয়েছে। ইতালিস্থ মানিকগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে এই অর্থ প্রদান করা হয়। শুক্রবার জুম্মার নামাজের পর মানিকগঞ্জ পৌরসভার নয়াকান্দি বাজার জামে মসজিদ পরিচালনা কমটির নিকট এই অর্থ তুলে দেন সংগঠনের সদস্যরা।
মানিকগঞ্জ জেলা সমিতি ইতালির পক্ষ থেকে সভাপতি মোঃ নায়েব আলী, সাধারন সম্পাদক জহিরুল হক চঞ্চল ও সাবেক সাধারন সম্পাদক (বর্তমান সম্মানিত সদস্য) মোজাম্মেল হোসেন মোল্লা তাদের নিজস্ব তহবিল থেকে এই অর্থ প্রদান করেন। সমিতি পক্ষ থেকে অর্থ তুলে দেন মানিকগঞ্জ জেলা এস এস সি-৯৭ গ্রুপের মডারেটর মোঃ শফিকুল ইসলাম সেতু, মোঃ মতিউর রহমান রুবেল, সাংবাদিক মোঃ শফি আলম, মোঃ জাহিদ হাসান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, মসজিদ পরিচালনা কমিটির এ্যাডঃ দেওয়ান মতিন, সহ-সভাপতি মোঃ জুলহাস উদ্দীন (ঝন্টু), মসজিদের ইমাম ও খতীব মাওলানা আঃ বাছীর, মোহাম্মদ নয়ন প্রমুখ।
ইতালিস্থ মানিকগঞ্জ জেলা সমিতির সম্মানিত সদস্য মোজাম্মেল হোসেন মোল্লা বলেন, শুধু এ মসজিদই নয় পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে মসজিদের সংস্কারসহ নির্মানেও অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। মানব কল্যানে অর্থ প্রদান করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। সমাজের অবস্থা সম্পর্ন ব্যাক্তিদের মহত কাজে এগিয়ে আসার জন্য আহবান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button