slider

শিবালয়ে প্রামাণ্য চিত্র ও আলোচনা

প্রতিনিধি মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের উপর কবিতা, চিত্রাংকন ও বক্তব্যের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার শাকরাইল উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) ফারজানা ইয়াসমিন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবনীর প্রামাণ্য চিত্র ও বাংলাদেশের স্বাধীনতা বিষয়ক নানা দিক সম্পর্কে ধারনা দেয়া হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল কুমার সাহা। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button