slider

ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা

সোহেল রানা, সাভার (ঢাকা)প্রতিনিধি : ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার সাভারের হেমায়েতপুরে বিসিক চামড়া শিল্প নগরীতে শ্রমিক সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহিদুল্লাহ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বায়ক চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ ফিনিশড লেদার গুডস এন্ড ফুডওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত উল্লাহ, বাংলাদেশ অফিস সলিডারিটি সেন্টারের কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর এ কে এম নাসিম, বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের উপ-পরিচালক মাহমুদুল হাসান খান। বক্তব্য রাখেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ অন্য নেতৃবৃন্দ।

বক্তারা আহ্বান জানান, দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী অত্যন্ত সম্ভাবনাময় চামড়া শিল্পের সার্বিক উন্নয়নের জন্য শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার, শোভন কাজ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, ন্যায্য মজুরি তথা সোশ্যাল কমপ্লায়েন্স নিশ্চিত করা এবং পরিবেশ রক্ষার জন্য চামড়া শিল্পের বিরাজমান সমস্যা সমাধানের ব্যাপারে সমন্বিত প্রচেষ্টা গ্রহণের।
তারা বলেন, ট্যানারি শিল্পে শ্রম আইন ও শ্রম বিধিমালা বাস্তবায়ন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিয়মিত পরিদর্শন ও তদারকি জোরদার করা জরুরি । শ্রমিকদের জন্য চামড়া শিল্প নগরীতে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
এসময় বিভিন্ন ট্যানারি থেকে শত শত শ্রমিক ব্যানার, পতাকা ও ব্যান্ড পার্টিসহ মিছিল করে উক্ত সমাবেশে যোগাদান করে। পুরো চামড়া শিল্প নগরীতে একটা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সভা শেষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button