slider

পটিয়া পৌরসভা শ্রমিকলীগের কমিটি ঘোষণা

সেলিম চৌধুরী,পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের জাতীয় শ্রমিকলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে রবিবার রাতে রেলওেয়ের ষ্টেশন সংলগ্ন দলীয় অস্থায়ী কার্য়লয়ে এক কর্মীসভা আবদুল মান্নানের সভাপতিত্বে ও পটিয়া পৌরসভা শ্রমিকলীগ সহ সভাপতি শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌর আ.লীগ সদস্য মফিজুর রহমান, উদ্বোধক ছিলেন পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি, প্রধান বক্তা ছিলেন পৌর আ.লীগ বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর, বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মোজাম্মল হক মাজু, ৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জাগির হোসাইন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সহ সম্পাদক এ রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মোঃ জাহাঙ্গীর প্রমুখ। সভার শেষে উপস্থিত সবার সম্মতিক্রমে আবদুল মন্নান কে সভাপতি মোজাহেরুল ইসলাম সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিকলীগ পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। সভায় বক্তারা হুইপ শামসুল চৌধুরীর হাতকে শক্তিশালী করার আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button