slider

আদমদীঘিতে কমিউনিটি পুলিশং ডে অনুষ্ঠিত

হেদায়তুল নয়ন,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ “কমিউনিটি মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে থানা চত্ত্বরে এক আলোচনা সভা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, জিল্লুর রহমান, থানার এসআই প্রদীপ কুমার। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মনজু আরা বেগম, চাঁপাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল সালাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বাবা আদমদীঘি (রহঃ) জামে মসজিদের পেশ ইমাম আল হেলাল জামালী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, আ’লীগ নেতা দিব্যেন্দু কুন্ডু দুলাল, ছাত্রলীগ নেতা আরেফিন খান তনু, সাকিব আল হাসান প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button