slider

উখিয়ায় বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পলিথিন জব্দ,৮৫ হাজার টাকা জরিমানা

এইচ.কে রফিক উদ্দিন, উখিয়া: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় তিন ব্যবসায়ীকে ৮৫হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা আদায়কারী ব্যবসায়ীরা বলেন চট্টগ্রামে সাতকানিয়া এলাকার মৃত বদিউল আলমের ছেলে মো: এরশাদ কে ৫০হাজার, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কুচুবুনিয়া গ্রামের মৃত উলা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন ১৫ হাজার ও উখিয়ার কুতুপালং পূর্বপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে আহমদ উল্লাহ কে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। বৃহস্পতিবার বিকেলে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বাজারে এ অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা সালেহ আহমদ। এছাড়া পরিবেশ অধিদপ্তর, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button