slider
নাটোরে মেয়েকে উত্যাক্তকারী সেই বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ

নাটোর প্রতিনিধি : নাটোরে মেয়েকে উত্যাক্তের প্রতিবাদ করায় পিতাকে ছুরিকাঘাতকারী সেই বখাটে আল আমিনকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে জেলার বড়াইগ্রাম উপজেলার লোটাবাড়িয়া গ্রামের বড় বোন নাছি বেগমের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান নাটোর সদর থানার এসআই আফজাল হোসেন। দীর্ঘদিন যাবত মেয়েকে উত্যাক্ত করার প্রতিবাদ করায় সোমবার সকালে নাটোর সদর উপজেলার শ্রীধরপুর গ্রামের সিরাজ ভুঁইয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় প্রতিবেশী বখাটে যুবক আল আমিন।




