slider

আদমদীঘিতে ভোটার তালিকার ছবি তোলা কার্যক্রম উদ্ধোধন

হেদায়তুল নয়ন,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় ছবিসহ হালনাগাদ ভোটার তালিকা কার্যক্রম/২০০২২ উপলক্ষে জাতীয় পরিচয়পত্র দেয়ার জন্য নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় উপজেলা সদরের আদমদীঘি আদমিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, উপজেলা নিবার্চন অফিসার আবদুর রশিদ, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, সহ-সভাপতি দিব্যেন্দু কুন্ডু দুলাল সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষেরা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গত ২৭ সেপ্টেম্বর থেকে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। ২১ অক্টোবর থেকে ছবি তোলার কাজ শুরু হয়েছে। ২১অক্টোবর শুক্রবার থেকে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত আদমিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আদমদীঘি সদর ইউনিয়নে ছবি তোলার কার্যক্রম চলবে। আগামী ২৫ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সান্তাহার পৌর সভার ছবি তোলার কার্যক্রম চলবে সান্তাহার পৌর ভবনে। আগামী ২৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সান্তাহার ইউনিয়নের ছবি তোলার কার্যক্রম চলবে সান্তাহার ইউনিয়ন পরিষদ ভবনে। আগামী ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছবি তোলার কার্যক্রম চলবে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ ভবনে। আগামী ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত নশরতপুর ইউনিয়নের ছবি তোলার কার্যক্রম চলবে নশরতপুর বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে। আগামী ৯ নভেম্বর থেকে১১ নভেম্বর পর্যন্ত কুন্দগ্রাম ইউনিয়নের ছবি তোলার কার্যক্রম চলবে কুন্দগ্রাম উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে। আগামী ১২ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চাঁপাপুর ইউনিয়নের ছবি তোলার কার্যক্রম চলবে চাঁপাপুর ইউনিয়ন পরিষদ ভবনে। এ ছাড়া আগামী ১৫ নভেম্বর আদমদীঘি ইউনিয়ন, সান্তাহার ইউনিয়ন ও সান্তাহার পৌরসভার বাদ পড়া সকল ভোটারদের হালনাগাদ ছবি তোলা কার্যক্রম আদমদীঘি হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজে প্রাঙ্গনে চলবে এবং আগামী ১৬ নভেম্বর চাঁপাপুর, কুন্দগ্রাম, নশরতপুর ও ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাদ পড়া ভোটারদের হালনাগাদ ছবি তোলা কার্যক্রম হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজ প্রাঙ্গনে চলবে।
আদমদীঘি উপজেলায় বিদ্যমান মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ২৩৫ জন। সম্ভাব্য ভোটার সংখ্যা ১২ হাজার ৪৬৮ জন বলে উপজেলা নির্বাচন অফিসার আবদুর রশিদ জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button