মানিকগঞ্জে কমিউনিস্ট পার্টির রাজনৈতিক ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “দুনিয়ার মজদুর এক হও, দ্বিদ্বলীয় বৃত্ত ভাঙো,বাম বিকল্প গড়ে তুলো, লুটপাটতন্ত্র গণতন্ত্রহীনতা রুখো” এই ধরনের বিভিন্ন স্লোগান কে সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি আঞ্চলিকভাবে মানিকগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুর জেলা কমিটি যৌথভাবে রাজনৈতিক সাংগঠনিক শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ পশ্চিম দাশরা শিকদার বাসভবনে সকাল ১০.০০ ঘটিকা থেকে বিকেল ৪.০০ ঘটিকা পর্যন্ত পার্টির সাংগঠনিক সার্বক্ষণিক রাজনৈতিক সাংস্কৃতিক চর্চা ও বিকাশের রনকৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার এর সঞ্চালনায় প্রধান প্রশিক্ষক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এম আকাশ। প্রশিক্ষণে পার্টির লক্ষ্য উদ্দেশ্য ও মৌলিক তত্ত্ব নিয়ে আলোচনা করেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আজাহারুল ইসলাম আরজু, সিপিবি মানিকগঞ্জ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মিজানুর রহমান হযরত। আলোচনায় আরো অংশগ্রহণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন, সিপিবি কেন্দ্রীয় সদস্য কমরেড কাজী রুহুল আমিন।
আলোচনায় আরো অংশগ্রহণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রফিক উজ্জামান লায়েক। অংশগ্রহণকারীদের মধ্যে বিশেষত গাজীপুর জেলা থেকে আলোচনায় অংশগ্রহণ করেন কমরেড দুলাল চন্দ্র দাস, কমরেড মাধব আচার্য্য, কমরেড সানাউল্লাহ, সুপেন্দ্র দাস। টাঙ্গাইল থেকে কমরেড আশরাফ আলী তালুকদার, কমরেড হানিফ ভূইয়া, কমরেড হাবিবুর রহমান ও রাব্বি মিয়া। মানিকগঞ্জ থেকে আলোচনায় আরো অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা কমরেড সংকর প্রসাদ ভৌমিক, কমরেড দুলাল বিশ্বাস, কমরেড আব্দুল মান্নান মিয়া, কমরেড আরশেদ আলী মাস্টার, কমরেড মো.নজরুল ইসলাম, কমরেড রাসেল আহমেদ প্রমুখ।
কর্মশালায় মূল বিষয়বস্তুর মধ্যে পার্টি কর্তৃক নির্ধারিত সঠিক লাইন নিয়ে শ্রেণী সংগ্রামের বাস্তব নেতৃত্ব দেওয়ার জন্য পার্টির সিদ্ধান্তকে ব্যাপক জনগণের কাছে যেতে হবে এবং সংগঠনের সক্ষমতা বৃদ্ধির অগ্রগতি নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা জানি কমিউনিস্ট পার্টি হলো শ্রমিক শ্রেণির পার্টি, সেইসাথে সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক পর্যায়ের বঞ্চিত নিপীড়িত ও দলিতমথিত জনগোষ্ঠীর স্বার্থরক্ষাকারী দল কমিউনিস্ট পার্টি। এই পার্টি মেহনতী মানুষের ওপর বহুযুগের অন্যায়- অধিকার, শোষণ বঞ্চনা, বৈষম্য নিপীড়নের অবসান ঘটাবে এবং শোষণহীন, শ্রেণীহীন বৈষম্যহীন নিপীড়নহীন সমাজ কায়েম করবে। এগুলো বাস্তবায়ন করতে কমিউনিস্ট পার্টির মূল বিষয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমাজতন্ত্র ছাড়া সম্ভব নয়। তাই পার্টিকে শক্তিশালী করতে হলে অবশ্যইই শ্রেণি সংগ্রাম জোরদার করতে হবে।




