পিরোজপুরে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এইচ এম নাছির, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে আজ কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলন পিরোজপুর কমিউনিটি কনভারসেশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব হাসান জাফির তুহিন।প্রধান বক্তা শহিদুল ইসলাম খাঁন বাবুল বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সংসদ।স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে পিরোজপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত যুবদলের মিজানুর রহমান শাহীন ও ছাত্রদলের সহ-সভাপতি খাইরুল ইসলাম বাবু সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । প্রধান অতিথির বক্তব্যে হাসান জাফির তুহিন বলেন বাংলাদেশ একটি অগণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের মূল ধারায় ফিরিয়ে আনতে চাই,আমাদের সামনে যতই হামলা-মামলা হোক না কেন রাজপথেই তার সমাধান করব।আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনবো।ছাত্রদলের সহ-সভাপতি খাইরুল ইসলাম বাবু বলেন ছাত্রদল সব সময় রাজপথে আছে ছিল এবং থাকবে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে অগণতান্ত্রিক সরকার থেকে মুক্তি পেতে ছাত্রদল সব সময় রাজপথে থেকে লড়াকু সৈনিক এর কাজ করে যাচ্ছে।শ্রেণীভেদে আরো অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা ও দোয়া মোনাজাত করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।




