গোবিন্দগঞ্জে গৃহবধুর লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রাজাহার ইউনিয়নের বানেশ্বর গ্রামের মেহেদী হাসান দুলালের স্ত্রী মৌমিতা আক্তার মিম্মা(২১) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধুর পরিবারের অভিযোগ, পারিবারিক দ্বন্দ কলহের জের ধরে রোববার দিবাগত রাতে কোন এক সময় ওই গৃহবধুকে মারপিট শেষে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ ঘরের তীরের সাথে ঝুলে রাখে।
এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের এস,আই সেকেন্দার আলীসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মিলন চ্যাটার্জী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এলাকাবাসী জানান, এ ঘটনার পর থেকেই নিহত গৃহবধুর স্বামী মেহেদী হাসান দুলাল পলাতক রয়েছে।




