বিশ্ব কণ্যা শিশু দিবসে এখনই নারীর অধিকার বুঝে নেয়ার আহবান

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “Our time is now- our rights our future” আমাদের অধিকার ও ভবিষ্যৎ বুঝে নেয়ার এখনই সময়” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংগঠন বারসিক ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে আজ বিশ্ব কণ্যা শিশু দিবস উপলক্ষে সিংগাইর পৌরসভা চত্ত্বরে সকাল ১০ ঘটিকা থেকে ১১.০০ ঘটিকা পর্যন্ত মানববন্ধন ও সকাল ১১.০০ ঘটিকা থেকে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত সিংগাইর জাতীয় মহিলা সংস্থা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভায় জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জনাব আনোয়ারা খাতুন এর সভাপতিত্বে ও বারসিক প্রকল্প সহায়ক রিনা আক্তার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর পৌরসভার মেয়র জনাব আবু নঈম মো.বাশার। বিশেষ আলোচনায় আরো অংশগ্রহণ করেন জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা জনাব পরিমল চন্দ্র অধিকারী, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রানী দাস, প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম প্রমুখ।
উদ্যমী নারী আখী আক্তার,ধারণাপত্র পাঠ করেন সিংগাইর সরকারি কলেজের শিক্ষার্থী স্বরস্বতী মালাকার প্রমুখ।
বক্তারা বলেন সমাজে বাল্য বিবাহ নারী নির্যাতনসহ সামাজিক সহিংসতা প্রতিরোধে সরকার ও বেসরকারি সংগঠনগুলো কাজ করছেন। আমরা নারীদের নিয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাই।
বক্তারা নারীবান্ধব বহুত্ববাদী সাংস্কৃতিক জাগরণ ঘটাতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।




