slider

আত্রাই নদীতে নিখোঁজের ১৮ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

চিরিরবন্দর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে নানার বাড়ীতে বেড়াতে এসে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিহাত (৫) নামের এক শিশু পানিতে পড়ে নিখোঁজের ১৮ ঘন্টা পর মরদেহ উদ্ধার রংপুর ডুবুরি দল।
স্থানীয় সুত্রে জানা যায়, শিশু নিয়াত (৫) চিরিরবন্দর উপজেলার কৃষ্ণপুর বারোবাড়ী এলাকার রাজমিস্ত্রী আবুল কালাম এর নাতি এবং গাইবান্ধা গোবিন্দগঞ্জ ডোমরগাছা এলাকার মিজানুর রহমান ও পারুল আকতার দম্পতির এক মাত্র ছেলে।
গত (৮ অক্টোবর) শনিবার দুপুর ১ টার দিকে চিরিরবন্দর উপজেলার ৭ নং আউলিয়পুকুর ইউনিয়নের কৃষ্ণপুর বারোবাড়ি এলাকার আত্রাই নদীর মতিয়ার ঘাটে নিখোঁজ হয়।
স্থানীয়রা জানান, মিজানুর রহমান ও তার স্ত্রী পারুল আকতার দুজনে ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন, কাজের সুবিধার্থে নিহাতকে তার নানা নানীর হেফাজতে রেখে যায়। গত শনিবার দুপুরে নিহাত তার বন্ধুদের সঙ্গে খেলতে ছিলো এরপর সব বন্ধুরা মিলে আত্রাই নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় নিহাত তলিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা বন্ধু ও বড় ভাইয়েরা অনেক খোঁজাখুজি করে। খোঁজ না পেয়ে চিরিরবন্দর ফাঁয়ার সার্ভিসকে ফোন দিলে ফাঁয়ার সার্ভিস রংপুর থেকে ডুবরি দল এনে রাত ৮ টা পর্যন্ত অভিযান চালিয়ে খোঁজ না পেয়ে সেদিনের মতো উদ্ধার অভিযান স্থগিত করেন।
৯ অক্টোবর রবিবার সকালে রংপুর থেকে আসা ফাঁয়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে
সকাল আনুমানিক ১০ টায় মাদারগঞ্জ আত্রাই সেতুর নিচে থেকে শিশু নিয়াত এর মরদেহ উদ্ধার করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ জানান, “চিরিরবন্দর ফাঁয়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ মাহবুবুর রহমানের সঠিক দিকনির্দেশনা ও ডুবুরি দলের ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় ১৮ ঘন্টা খোঁজার পর সকাল ১০টায় নিখোঁজ শিশু নিহাদকে নিখোঁজ স্থান থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে মাদারগঞ্জ আত্রাই সেতুর নিচ থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button