নওগাঁ জেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে অধ্যক্ষ শহিদুল ইসলাম

আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ধামইরহাট উপজেলা শাখার সভাপতি ও উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা, দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব বরেন্দ্র অঞ্চলের ইতিহাসবিদ অধ্যক মো. শহীদুল ইসলাম। ভোটাদের দ্বারে দ্বারে গিয়ে করছেন দিনরাত প্রচার-প্রচারনা, দিচ্ছেন কাঙ্খিত সেবা ও সহযোগিতার প্রতিশ্রুতি, এতে মিলছে ভোটারদের আশানারুপ সমর্থন। ধামইরহাট উপজেলা পরিষদ ও ৮টি ইউনিয়ন পরিষদের সকল নির্বাচিত জনপ্রতিনিধি এবং পৌরসভার নির্বাচিত মেয়র কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হতে প্রতিটি ইউনিয়নে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রবীন গুণী এই রাজনীতিবিদ।
ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মেহেদী হাসান বলেন, ‘অধ্যাপক শহীদুল ইসলাম একজন দক্ষ ও অভিজ্ঞ রাজনৈতিক প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তি, আমরা তাকে জেলা পরিষদের সদস্য হিসেবে দেখতে চাই।’
ধামইরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা বলেন, ‘জেলা পরিষদ নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, এ নির্বাচনে উপজেলার বিভিন্ন এলাকায় অধ্যক্ষ মো. শহীদুল ইসলামের জয়জয়কার শোনা যাচ্ছে, চলতি মাসের ১৭ই অক্টোবরের নির্বাচনে বিপুল ভোটে তিনি জয়ী হবেন বলে আমরা আশাবাদি।




