slider

লালমোহনের ইউএনও কে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরার পদোন্নতি লাভের কারণে বদলী হওয়ায় তাঁকে বিদায় সংবর্ধনা দিয়েছে লালমোহন প্রেসক্লাব।
মঙ্গলবার দুপুরে লালমোহন প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। লালমোহন উপজেলায় দেড় বছর সফলতার সাথে ইউএনও’র দায়িত্ব পালন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পেয়ে মাদারীপুরে বদলী হওয়ায় পল্লব কুমার হাজরার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম জনির সঞ্চালনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সাত্তার, ছাত্রলীগের আহবায়ক মর্তুজা সজীবসহ লালমোহন প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button