slider

রংপুরে শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

রংপুর ব্যুরো: রংপুর বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম বলেছেন,সরকারের বহুমুখী অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে ও স্থানীয় উদ্যোক্তা তৈরীতে রংপুর শিল্প ও বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মেলার মাধ্যমে পণ্যের প্রচার ও প্রসার ঘটবে। মেলায় ক্রেতা ও বিক্রেতাগণ তাদের পছন্দ অনুযায়ী দরকষাকষির মাধ্যমে পণ্য ক্রয় করার সুবিধা পায়।
আজ রোবাবার রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে রংপুর ক্রীকেট গার্ডেন সংলগ্ন মাঠে রংপুর শিল্প ও বাণিজ্য মেলা ২০২২ এর বেলুন, পায়রা উড়িয়ে ও ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম এসব কথা বলেন।
এতে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট ও এফবিসিসিআই এর পরিচালক মোঃ রেজাউল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সায়ফুজ্জামান ফারুকী, বাংলাদেশ ক্রীকেট বোর্ডের পরিচালক ও রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button