হরিরামপুরে তিন ইউনিয়ন যুবলীগের সম্মেলন

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরের বলড়া, হারুকান্দি ও ধুলসুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বলড়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টন, বিশেষ বক্তা হিসেবে যুগ্ম আহ্বায়ক ফরিদ মোল্লা ও কামাল হোসেন বক্তব্য রাখেন। বলড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন এডভোকেট উপস্থিত ছিলেন। এছাড়া সম্মেলনে অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবিদ হাসান বিপ্লব, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, কেন্দ্রীয় যুবলীগের সদস্য রাসেল হোসেনসহ উপজেলা যুবলীগের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



