slider

সাপাহারে বিপুল পরিমাণ মাদক সহ আটক-১

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে থানা পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ সিরাজুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত সিরাজুল ইসলাম উপজেলার কলমুডাঙ্গা (হাড়িপাল) গ্রামের ইসলাম আলীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানাযায়, সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমানে নের্তৃত্বে উপজেলা কলমুডাঙ্গা (হাড়িপাল) গ্রামে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালায় পুলিশ।
এসময় ওই গ্রামের মাদ্রাসার সামনে হতে সিরাজুল ইসলামের কাছে থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০৮ পিস ভারতীয় সিরাপ ও ১৬ টি ভারতীয় ক্রিম উদ্ধার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের পর দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button