slider

কচুয়ায় সামাজিক সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করণে সমাবেশ, র‌্যালি ও আলোচনা সভা

সূর্য্য চক্রবর্তী,(বাগেরহাট) প্রতিনিধি : কচুয়ায় সামাজিক সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করনে সম্প্রীতি সমাবেশ,র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় কচুয়া উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির আয়োজনে কচুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা এস এম তারেক সুলতানের নেতৃত্বে কচুয়া উপজেলা পরিষদ শেখ তন্ময় মিলানায়তনের সামনে থেকে র‌্যালি বের হয়ে কচুয়া বাজারের মেইন সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়, পরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্প্রীতি সমাবেশ, র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, ভাইস চেয়ারম্যান সিকদার ফিরোজ আহমেদ, কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, বাংলাদেশ ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতি ছাত্র সংগ্রাম পরিষদের সমন্বয়কারী, নিকেতন সেবা সংস্থার চেয়ারম্যান ইউনুস শিকদার। কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার হাদিউজ্জামান, মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ পঙ্কজ কান্তি অধিকারী, ধোপাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, কচুয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলিপ কুমার মল্লিক, কচুয়া উপজেলা মহিলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজল রানী, সহ কচুয়া উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশ বৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button