slider

গোবিন্দগঞ্জে সড়কের সরকারী মুল্যবান গাছ চুরি করে কর্তনের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ-বিরাট সড়কের দুই ধারে সরকারী লাগানো মুল্যবান রেন্টি কড়াই গাছ কর্তন করে নিয়ে যাচ্ছে দুবৃর্ত্তরা। দিনে-রাতে এসব গাছ কর্তন করে বিক্রি করছে প্রভাশালী একটি চক্র।এ যেন দেখার কেউ নেই। আজ বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আরজি পিয়ারাপুর ফেইচকা গ্রামে রাজা বিরাট-গোবিন্দগঞ্জ সড়কে প্রকাশ্যে একই গ্রামের মৃত নুরুল ইসলামের ওরফে অফিজের ছেলে রায়হান প্রায় ৫০ হাজার টাকা মুল্যের সরকারী একটি রেন্ট্রি কড়াই গাছ চুরি করে কেটে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের এস,আই জিয়াউর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে রায়হানকে জিজ্ঞাসাবাদ করে। ঘটনাস্থলে উপস্থিত জনগনের সামনে গাছ কর্তনকারী রায়হান বলেন, তহশীল অফিস গাছ কাটছে। তিনি আরও বলেন, মেম্বার রউফের মৌখিক অনুমতি নেয়া আছে। তাছাড়া কি আমি সরকারী গাছে হাত দিতে পারি। এদিকে শাখাহার ইউনিয়নের তহশীলদার ছানাউল সাংবাদিকদের বলেন, কেউ যদি গাছ কর্তনে আমার সম্পৃক্ত থাকার কথা বলে, এটা বলার সুযোগ নেই । এ বিষয়ে শাখাহার ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে আমি ও তহশীলদার গিয়েছিলাম। এসময় বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের এস,আই জিয়াউর রহমানও উপস্থিত ছিলেন।
আর এসিল্যান্ড মহোদয় এই গাছের ব্যাপারে তহশীলদারকে আইনগত ব্যবস্থা নেয়ারও নির্দেশ দিয়েছেন। তবে সরকারী সম্পদ রক্ষায় জনস্বার্থে যদি প্রয়োজন হয় উর্দ্ধতন কতৃপক্ষের সাথে কথা বলে আমিও আইনগত ব্যবস্থা নিতে পারি। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এস, এম আব্দুল্লাহ বিন শফিক সাংবাদিকদের বলেন, অলরেডি ব্যবস্থা নেয়া হয়েছে। বাকীটা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সচেতন মহল বলেন, প্রায়ই এরকম সরকারী রাস্তার গাছ চুরি করে কেটে নিয়ে যাওয়ার ঘটনাঘটে, তবে গাছ কর্তনকারী চক্রটি প্রভাবশালী ও বিত্তবান হওয়ায় শুধু গাছ জব্দ হয়, আর গাছ খেকো ও তারসহযোগীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। তাই রাস্তার সরকারী গাছ চুরি করে কাটা বন্ধে গড়িমসি না করে- নিয়মিত মামলা দায়েরের দাবী জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button