slider

সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে কুপিয়ে জখম

সিরাজুল ইসলাম,সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন প্রতিবেশী তোফাজ্জ¦ল হোসেনকে (৩২) চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে। আহত তোফাজ্জ¦ল সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বলধারা ইউনিয়নের ব্রী-কালিয়াকৈর গ্রামে। এ ঘটনায় তোফাজ্জ¦লের পিতা মো. হিম্মত আলী বাদী হয়ে ৯ জনকে সুনিদিষ্ট ও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে প্রকাশ ওই গ্রামের হিম্মত আলী ও মোকছেদ আলী গংদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মোকছেদ ও তার লোকজন প্রতিবেশী হিম্মত আলীর বাড়ির সামনে তার পুত্র তোফাজ্জ¦লকে মোকছেদের ছেলে মো. রাজু চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে হিম্মত আলী ও তার বড় পুত্র উজ্জ্বল এগিয়ে গেলে তাদেরকেও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। আহতদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে তারা চলে যায়।
প্রত্যক্ষদর্শী বিল্টু মিয়া ও সিদ্দিকুর রহমান জানান, দু’পক্ষের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে হঠাৎ করে পেছন দিক থেকে হাতে বানানো চাইনিজ কুড়াল দিয়ে তোফাজ্জ্বলকে কুপিয়ে জখম করে।
অভিযুক্ত মোকছেদ আলীর ভাতিজা মো. সালাম চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখমের কথা স্বীকার করে বলেন,সীমানা নিয়ে বিরোধে জমি পরিমাপের এক পর্যায়ে এ মারধরের ঘটনা ঘটে।
এ ব্যাপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই মনোহর আলী বলেন, অভিযোগ হাতে পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button